লেখালেখি
Poetry & Writings
কবি পরিচিতি
শুভ্র নীল চক্রবর্তী বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার একজন তরুণ কবি। তিনি অনার্স সম্পন্ন করেছেন। ২৬ বছর বয়সী এই কবির সাহিত্যচর্চার প্রধান অনুষঙ্গ প্রেম, বিরহ, অভিমান, মানবিক অনুভূতি এবং জীবনের সূক্ষ্ম আবেগ। সহজ-সরল শব্দচয়ন, ছন্দময় প্রকাশভঙ্গি ও হৃদয়স্পর্শী অনুভূতির মাধ্যমে তিনি পাঠকের অন্তরে পৌঁছানোর চেষ্টা করেন।
তাঁর কবিতায় ব্যক্তিগত অনুভবের পাশাপাশি ভালোবাসার আকাঙ্ক্ষা, অপেক্ষার দীর্ঘশ্বাস এবং মানুষের অন্তর্জগতের নানা রূপ উঠে আসে। শব্দকে তিনি কেবল ভাষার বাহন নয়, হৃদয়ের অনুরণন হিসেবে দেখতে ভালোবাসেন। সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা কবিতায় নিজস্ব কণ্ঠস্বর প্রতিষ্ঠা করাই তাঁর স্বপ্ন।
কবিতা
কি করে করবো বসবাসকবিতা • এ শহরে কুয়াশা নামে, তবুও জ্বলে লাইট,
এ শহরে কুয়াশা নামে, তবুও জ্বলে লাইট,
হৃদয়ে বাজে বেদনার ছায়া, তবুও দেখি হাইট।
মানুষ হাসে, মুখোশ পরে, ভেতরে কাঁদে মন,
আমি কেবল খুঁজি মানুষ, হৃদয় জোড়া রণ।
চোখে চোখে স্বপ্ন ছিল, ছিল ভালোবাসা,
আজ সবাই হিসেব করে, নেই কোথাও আশা।
পথে পথে ছলনার ছায়া, শব্দে বিষের ছোঁয়া,
কি করে করবো বসবাস—চারদিক শুধু ধোঁয়া!
ভালোবাসা বললে মানুষ হাসে, ঠাট্টা করে মন,
তবুও আমি বাঁচতে চাই, প্রেমে ভেজা জীবন।
একটু যদি সত্য মেলে, একটু যদি ধৈর্য,
এই হৃদয় রাখবো খুলে, অন্ধকারে লই চৈর্য।
দু'হাত বাড়াই নির্ভয়ে, ডাকছি ভোরের আলো,
এই শহরে ভালোবাসি—তাই পুড়েও চাই ভালো।
ছলনার মাঝে খুঁজি যারে, সে-ই আমার নিশ্বাস,
জানিও প্রিয়, তোমায় ছাড়া—কি করে করবো বসবাস!
ভালোবাসিকবিতা • হয়তো প্রেম, নয়তো মায়া
হয়তো প্রেম, নয়তো মায়া
কিছু আবেগ, কিছু ভালোবাসা,
কিছু সময়, বড্ড আনমনা, কিছু ক্ষণ বড্ড অচেনা....
কিছু কথা বড্ড গুছালো
এই বুঝি মায়ায় জড়ালো
কিছু শব্দ মন টানে
কিছু ছোঁয়া কাছে টানে
শুধু তুমিটাই মোর জীবনে
এসেছিলে কোন এক ক্ষণে,,,,
দিয়েছিনু ক্ষণিক প্রেম
একটু উজার করে
তুমি শুনবে আমি বলবো
পাশাপাশি থেকে একসাথে চলবো....
যদি শুনতে চাও,
আমি বলতে রাজি
নির্জন যমুনায়
বসে বসে বলবো তোমায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি
স্বপ্নকবিতা • স্বপ্ন ছিলো তুমায় নিয়ে বাঁধবো সুখের ঘর..…
স্বপ্ন ছিলো তুমায় নিয়ে বাঁধবো সুখের ঘর...
সেই তুমিই ভাঙলে স্বপ্ন, করলে আমায় পর।
স্বপ্ন ছিলো তুমায় নিয়ে ঘুরব অচিন দেশে.....
ভাঙলে স্বপ্ন, দিলে ধোঁকা, কালো মুখোশের বেশে।
স্বপ্ন ছিলো তুমায় নিয়ে যাব নানান মেলায়...
ভাঙলে স্বপ্ন নিজে নিজেই করে অবহেলায়।
স্বপ্ন ছিলো তুমার সাথে করব আমি প্রেম...
হলাম না তুমার মনের মতো, হলোনা আর প্রেম।
স্বপ্ন ভেঙে হলো এলোমেলো, তুমার অবহেলায়...
একদিন তুমি আসবে ফিরে, বসে থাকি সে আশায়।
স্বপ্ন যখন হলোনা সত্যি, আমার কি দোষ বলো??
স্বপ্নের দেশে খুঁজতাম তোমায়, হয়ে এলোমেলো।।।
স্বপ্ন যদি সত্যি হতো, বলতাম, ভালো আছি আমি...
শয়নে স্বপনে বলতাম শুধু, আমি তোমায় ভালোবাসি
গল্পটি যদি জানতে...!!!কবিতা • গল্পটা আমাদেরও হতে পারত, যদি তুমি একটু বুঝ…
গল্পটা আমাদেরও হতে পারত, যদি তুমি একটু বুঝতে আমায়।।।
গল্পটা আমাদেরও হতে পারত, যদি একটু বিশ্বাস করতে আমায়।।।
গল্পটি লিখেছিলাম তুমারই নামে, যদি একটিবার পড়তে।।।
তবে একটিবারের জন্যে হলেও আমার কাছে আসতে।।।।।
ভালো লেগেছিলো তুমায়,যদি জানতে তা একটিবার.....
ভালোবাসি বলব তোমায়, বলবো হাজার বার।।।
তোমার কথা মনে হতো, খুঁজতাম তোমায় রোজ,,,,
দুঃখ শুধু একটাই ছিলো,,,, তুমি নাও নি আমার খোঁজ।।।
তোমার নামেই স্বপ্ন বুনেছিলাম, একসাথে থাকবো বলে।।।।।
ভালোবাসার কথা বলতাম নিত্য নতুন ছলে।।।
ছল করে বলতাম অনেক ভালোবাসার কথা....
যদি একটি বার বুঝতে তুমি, আজ হতাম না আমি একা।।।।
তোমার সঙ্গ পেলেকবিতা • কবিতাটা নিছক কোনো শব্দ নয়, প্রেম বলতেই মা…
কবিতাটা নিছক কোনো শব্দ নয়, প্রেম বলতেই মায়াময়, কিছু শব্দে যাবেনা বলা, এতদিনের একসাথে পথচলা। শুণ্যে ভেসে একদিন, উড়বো ডানা মেলে, যদি পাই তোমার সঙ্গ, তোমার কোমল হাত পেলে। উপন্যাসের প্রতিটি পাতায়, লিখবো তোমার নাম, তোমার নামের ছন্দে নৃত্য করে, জুড়াবে মন প্রাণ...!!!
অভিমানের ওপারেকবিতা • প্রেমিকার রাগ ভাঙাতে আর কি লিখতে হবে?
প্রেমিকার রাগ ভাঙাতে আর কি লিখতে হবে?
প্রেমিক তবে রাগ ভাঙাবে, সে রাগ করবে যবে...
রাত বিরেতে কবির প্রকাশ, প্রেমিকের অন্তরে, প্রেমিকা শুধু পড়ছেই তা, অনুভবের বন্দরে...
প্রেমিক শুধু দেখছেই তাকে, আওয়াজ করতে পারছেনা, মা পাশে শুয়ে আছে, ঘুম ভাঙানো যাবেনা...!!!
শুনেছি, ভেঙেছে রাগ, ঝগড়া বিবাদ, কথা বলেছে সে এখন...!!!
তবে কেন উত্তর দেয়না, কবিতা লিখেছি যখন?
তোমার হাসির নেশায়কবিতা • তুমি স্নিগ্ধ সুবাসে অপলক নয়নে তাকিয়েছো ম…
তুমি স্নিগ্ধ সুবাসে অপলক নয়নে তাকিয়েছো মোর পানে
আমি হায়, বিষম দায়, চোখ ফেরাতে নাহি পারি, দিবস রজনী কেটে যায় মোর, শুধু তোমার পানে তাকিয়ে।
কপালের কালো টিপ, বাকা মুখের হাসি, স্বচ্ছ জ্বলের স্নিগ্ধ পরশ, হাতে প্রেমের বাঁশি, বাজিয়েছো যে সুর, মনে লাগে সুমধুর, আমি এক উদাস প্রেমিক, হচ্ছি রাগের কারন...
প্রতিনিয়ত হচ্ছে রাগ, শুধু, ভাঙতে চাচ্ছি প্রাণপন...!!!
অভিমানের আকাশকবিতা • অভিমানের মেঘে ঢাকা, তোমার মিষ্টি মুখ,
অভিমানের মেঘে ঢাকা, তোমার মিষ্টি মুখ,
একটু হাসির অপেক্ষাতে, কাঁদে এই বুক।
রাগ যদি করো প্রিয়ে, দূরে যেও না আর,
তোমার নীরব কষ্টগুলো, আমায় করে ভার।
শুধু একটু "ভালো আছি" বলো, মুছে যাবে ক্ষণ,
তোমার নামেই বাঁধা আছে, আমার সারাজীবন।
অসমাপ্ত গল্পকবিতা • আমাদের গল্প থেমে গেছে, শেষের পাতায় এসে।
আমাদের গল্প থেমে গেছে, শেষের পাতায় এসে।
কত না কথা জমে আছে, শুধু তোমায় বলবো বলে।
তুমি কি আজও মনে রাখো, সেই বিকেলের প্রতিশ্রুতি?
নাকি সবই হারিয়ে গেছে? নাকি রয়েছে অল্প কিছু স্মৃতি?
আমি এখনো লিখে যাই, তোমার নামের কবিতা,
তুমি শুধু পড়ো না আর, দেখে যেও আমার পরাজয়টা।
প্রিয়তমাকবিতা • হে প্রিয়তমা,
হে প্রিয়তমা,
তুমি কি কোনোদিন শুনতে পাও, আমার নিঃশব্দ আর্তনাদ?
রাত্রির নির্জন আকাশে যে তারাটি সবচেয়ে একা জ্বলে,
জেনে রেখো, তার আলোয় আমি তোমার নামই লিখে যাই।
যদি ফিরে আসো, আমি কোনো অভিযোগ তুলব না,
শুধু নীরবে রাখব, তোমার হাত আমার হাতে।
আর যদি না-ই আসো, তবে এই বিরহ ই হবে আমার সাধনা,
এই অপেক্ষাই হবে আমার প্রার্থনা, এই অশ্রুই হবে আমার শেষ কবিতা।
কারণ,
যে প্রেম মিলনে পূর্ণ হয়,
সে তো সুখের ইতিহাস।
আর যে প্রেম বিরহে বেঁচে থাকে,
সে-ই হয়ে ওঠে অমর কাব্যের চিরন্তন অগ্নিগান।
গান ও ভক্তিগীতি
প্রভু তোমার চরণ তলেগান • প্রভু তোমার চরণ তলে আমার জায়গা হলো না...…
প্রভু তোমার চরণ তলে আমার জায়গা হলো না... (২)
আমি অধম দূরাচারো, (২) করি প্রার্থণা....!!!
পাপে ভরা দেহ আমার, গলে পাপের মালা
পূণ্যের পথ দেখাও প্রভু, হরণ করো এই জ্বালা...(২)
রক্ষা করো দয়াল প্রভু (২) করো মার্জ্জনা....
প্রভু তোমার চরণ তলে আমার জায়গা হলো না... (২)
মিছেমিছি কাটে প্রহর, না যপিলাম নাম...
শীতল করো আমার অন্তর, জুড়াও আমার মন প্রাণ... (২)
তুমি প্রভু দয়ার সাগর (২) সঙ্গ ছেড়ো না....
প্রভু তোমার চরণ তলে আমার জায়গা হলো না... (২)
ভেবে অধম শুভ্র বলে, প্রভুর পথে চলো....
প্রভুর পথেই পাবে মুক্তি, হরে কৃষ্ণ নাম বলো... (২)
জগৎ পিতা তুমি প্রভু (২) করো করুণা....
প্রভু তোমার চরণ তলে আমার জায়গা হলো না... (২)